Currently Empty: ৳ 0.00
🔥 চলে এসেছে অগ্নিবীর পরিচালিত সনাতন ধর্ম শিক্ষা “স্বাধ্যায়” এর ১৪তম ব্যাচ 💥
✅ ক্লাস সংখ্যা → ৮ টি
✅ সলভ ক্লাস → ২ টি [বিবেচনা সাপেক্ষে বাড়তে পারে]
[ক্লাস হবে প্রতি শনিবার রাত ৯:০০ টায়। ব্যপ্তিকাল ৪০-৬০ মিনিট। শুরু হবে আগামী ২৮শে ফেব্রুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ]
What Will You Learn?
- এই কোর্স সম্পন্ন করার পর শিক্ষার্থীরা বৈদিক ধর্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব ও দর্শনের মৌলিক ধারণা সুস্পষ্টভাবে অনুধাবন করতে পারবে। বেদ, বৈদিক শাস্ত্র ও সনাতন ধর্মের স্বরূপ সম্পর্কে যুক্তিনিষ্ঠ ও শাস্ত্রসম্মত জ্ঞান অর্জন করবে। ঈশ্বর, ব্রহ্ম, জীবাত্মা ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক দার্শনিকভাবে বিশ্লেষণ করতে সক্ষম হবে। ষড়দর্শন, পঞ্চমহাযজ্ঞ ও ষোড়শ সংস্কারের তাৎপর্য এবং ব্যক্তি–সমাজ গঠনে তাদের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। বৈদিক সাহিত্যে নিহিত বিজ্ঞান, জ্ঞান ও যুক্তির বিভিন্ন দিক চিহ্নিত ও মূল্যায়ন করতে সক্ষম হবে। বৈদিক জীবনবিধান, নৈতিকতা, শুচিতা, সংযম ও সামাজিক দায়িত্ব সম্পর্কে বাস্তবধর্মী উপলব্ধি অর্জন করবে। রামায়ণ ও মহাভারতের ইতিহাস, দর্শন ও নৈতিক শিক্ষার গভীর তাৎপর্য বিশ্লেষণ করতে পারবে। পাশাপাশি বেদ ও সনাতন সমাজের সম্পর্ক, সাংস্কৃতিক পরিচয় ও ভবিষ্যৎ দিশা সম্পর্কে সুসংহত ধারণা লাভ করবে।
Material Includes
- প্রতি ক্লাসের শর্টনোট দিয়ে দেওয়া হবে। এছাড়া যে কোন প্রাসঙ্গিক প্রশ্নের সমাধান কোর্স গ্রুপে জিজ্ঞাসা করে সমাধান করে নিতে পারবেন ।
Requirements
- 🕉️ বিবরণঃ
- (১) গুগল মিটে ক্লাস নেওয়া হবে ।
- (২) ক্লাসের গুরুত্ব রক্ষার্থে কোন রেকর্ড দেওয়া হবে না । তবে অনুপস্থিত থাকলে উপযুক্ত কারণ প্রদর্শন করে নোটস্ পাবেন ।
- (৩) ২ মাস পরে কোর্স শেষে ৪০ নাম্বারের নৈর্ব্যক্তিক পরীক্ষা নেওয়া হবে । উত্তীর্ণ হওয়ার সর্বনিম্ন নম্বর ২০ ।
- (৪) উত্তীর্ণ সকলকে বাংলাদেশ অগ্নিবীর থেকে বিশেষ সার্টিফিকেট দেওয়া হবে । এছাড়াও সর্বোচ্চ নম্বরধারী ৩ জনের জন্য সার্টিফিকেট ও বই পুরস্কার থাকবে ।
Audience
- সনাতন ধর্মাবলম্বী
Course Content
[১] ধর্মতত্ত্ব:
১.১. ধর্ম কী, ধর্মের আদি উৎস, ধর্ম কি মানুষের বানানো?
১.২. সনাতন ধর্ম— কী, কেন, কাকে বলে, কীভাবে এল?
১.৩. সনাতন ধর্ম ব্যতীত বাকি যা ধর্ম বলে পরিচিত তা কি ধর্ম নাকি মতবাদ? ধর্ম ও মতবাদের মধ্যে পার্থক্য কী কী?
১.৪. ধর্ম মানা কি দরকার? আধুনিক বিশ্বের প্রেক্ষাপটে ধর্মের দরকার কী? উন্নত বিশ্ব কী আসলেই উন্নত?
১.৫. প্রাচ্য-পাশ্চাত্যের বর্তমান অবস্থা ও ধর্মের গুরুত্ব
১.৬. ধর্মহীন সমাজ ও আমাদের ধ্বংসের অগ্রযাত্রা
১.৭. উত্তরণের একমাত্র পথ ‘সনাতন-ধর্ম’ কীভাবে ?
[২] স্রষ্টা ও সৃষ্টি
২.১. স্রষ্টা কী ? সৃষ্টি কী কী ? জড় ও চেতন সৃষ্টি / জীবাত্মা ও প্রকৃতি
২.২. স্রষ্টা বা জীবাত্মার অস্তিত্বের প্রমাণ কী? স্বীকার ও অস্বীকার কেন করব? না করলে কী অসুবিধা?
২.৩. স্রষ্টাই কি ঈশ্বর? তিনি কেমন? তার পরিচয় ও উপলব্ধি কীভাবে হতে পারে?
২.৪. অন্যান্য মতবাদের স্রষ্টা, সৃষ্টির থেকে সনাতন ধর্মের তত্ত্ব কীভাবে অধিক যুক্তিযুক্ত ও শ্রেষ্ঠ
[৩] ধর্মগ্রন্থ
৩.১. ধর্মগ্রন্থ কী ও কেন, কীভাবে বুঝব
৩.২. সকল ধর্মগ্রন্থই কি ঈশ্বরের রচিত? পৌরুষেয় ও অপৌরুষেয় কী? কীভাবে আমরা বুঝব সেটা?
৩.৩. পরমেশ্বর কীভাবে আমাদের শাস্ত্রের মাধ্যমে জ্ঞান দান করেন, আমরা কীভাবে বুঝব কোনটি তিনি আমাদের দিয়েছেন আর কোনটি মানুষের বানানো
৩.৪. ধর্মগ্রন্থ কি বিকৃত হতে পারে? হলে কীভাবে বুঝবা আর না হলে কেন হতে পারে না
৩.৫. বেদ, বৈদিক শাস্ত্র প্রভৃতি সনাতন ধর্মীয় গ্রন্থের বিস্তৃত পরিচয়
[৪] বৈদিক দর্শন:
৪.১. সনাতন ধর্মের ৬টি দর্শন পরিচয়, বিষয়বস্তু বর্ণনা
৪.২. ব্রহ্ম – জীবাত্মা – প্রকৃতি = পরস্পর সম্পর্ক ও দার্শনিক বিচার
৪.৩. কেন এই ৩টি সত্ত্বার অস্তিত্ব ও সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ
৪.৪. বাস্তবজীবনের প্রেক্ষাপটে এই ৩ তত্ত্ব তথা ‘ত্রৈতবাদ’ কীভাবে আমাদের ঈশ্বর লাভে সহায়ক ও যুক্তিযুক্ত
[৫] সনাতন ধর্মের আলোকে আমাদের জীবনযাত্রা:
৫.১. বৈদিক শাস্ত্র ও আমাদের ছাত্রজীবন
৫.২. বৈদিক শাস্ত্র ও গার্হস্থ্য আশ্রম, স্বামী-স্ত্রীর সম্পর্ক
৫.৩. বৈদিক শাস্ত্র ও দেশাত্মবোধ, রাষ্ট্রব্যবস্থা, বিশ্বশান্তি
৫.৪. বৈদিক শাস্ত্রের আলোকে মানবজীবনে পঞ্চমহাযজ্ঞ ও ১৬ সংস্কার
৫.৫. বৈদিক শাস্ত্রের আলোকে নীতি-নৈতিকতাবোধ
৫.৬. বৈদিক বিজ্ঞান ও তার অভ্রান্ততা
৫.৭. বৈদিক শাস্ত্রের আলোকে আমাদের দৈনন্দিন জীবনচর্চা ও প্র্যাক্টিসিং সনাতন ধর্মাবলম্বী হয়ে ওঠার যাত্রা
[৬] ইতিহাস:
৬.১. ইতিহাস কী ও কেন, ইতিহাসের মূল উপাদান
৬.২. আমাদের ইতিহাসের মূল সূত্র কী কী
৬.৩. ইতিহাস পাঠের নিয়মাবলি, ইতিহাসের উপকরণ
৬.৪. ঐতিহাসিক গ্রন্থ: রামায়ণ ও মহাভারত ~ রচনা, গঠন, বর্তমান অবস্থা, প্রকৃত স্বরূপ
৬.৫. রামায়ণ ও মহাভারতের শিক্ষা : বর্তমান সমাজের প্রেক্ষাপটে
[৭] সনাতন ধর্ম ও আধুনিক বিশ্ব:
৭.১. সনাতন ধর্মের প্রচারের গুরুত্ব, উপায়
৭.২. প্রচারের উপাদান ও কৌশল
৭.৩. কীভাবে নিজেকে আদর্শ সনাতনী হিসেবে গড়ে তুলব
৭.৪. ব্যক্তিগত জীবনের সনাতন ধর্ম ও অন্য মতাবলম্বীদের সাথে আমার ব্যবহার
৭.৫. আধুনিক রাষ্ট্রব্যবস্থায় সনাতন ধর্মীয় চিন্তাধারা পালনে কীভাবে প্রয়োগ করব
৭.৬. আত্মরক্ষা, সুরক্ষা কৌশল
[৮] সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব:
৮.১. মানব সমাজে ধর্ম মত কী কী
৮.২. সকল ধর্মমতের উৎস কী
৮.৩. সনাতন ধর্মই সকল সিদ্ধান্তের আদিমূল
৮.৪. বিভিন্ন মতবাদে সিদ্ধান্তের বিকৃতি ও সনাতনের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা
A course by

শ্রী দীপংকর সিংহ দীপ
ব্যাকরণ-স্মৃতি-বেদান্ত-পৌরোহিত্য-কাব্য-আয়ুর্বেদতীর্থ, আর্য সংস্কৃত কলেজ,ঢাকা; স্নাতক ও স্নাতকোত্তর, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
Student Ratings & Reviews
No Review Yet

Course Includes:
- Price:
৳ 3,000.00Original price was: ৳ 3,000.00.৳ 250.00Current price is: ৳ 250.00. - Instructor:শ্রী দীপংকর সিংহ দীপ
- Duration:12 hours30 minutes
Lessons:42
- Students:0
- Level:Beginner
৳ 250.00
৳ 3,000.00



